তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ

​ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’-এ এক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায়,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক এর সভাপতিত্বে ​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে সমাবেশে প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক, প্রধান অতিথি, এডহক কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, বিশেষ অতিথি সাবেক কলাজুড়া হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম শাহীন, সাবেক সদস্য জনাব লুৎফুর রহমান,সাহাবউদ্দিন,পারভেজ আহমদ প্রমুখ, এসময় বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বাড়িতেও উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। বিশেষ করে করোনাত্তর বা বর্তমান যুগে মোবাইল আসক্তি কমিয়ে শিক্ষার্থীদের পাঠমুখী করতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যে ​নিয়মিত উপস্থিতি ও কোনো শিক্ষার্থী যেন বিনা কারণে বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে, সেদিকে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও নজর রাখতে হবে। ​প্রতি মাসে অন্তত এক বার অভিভাবকরা বিদ্যালয়ে এসে শ্রেণি শিক্ষকের কাছ থেকে সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন। ​

পড়াশোনার সময় শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার ও আড্ডা থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। ​সমাবেশ শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত সকল অভিভাবকদের ধন্যবাদ জানান। এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান বাড়াতে ভবিষ্যতে আরও এমন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version