নিজস্ব প্রতিবেদক: ক্ষ্মা ও কুষ্ঠ রোগ নির্মূল এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন বা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়।

‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’ এর আওতায় নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবীর।

এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সদর উপজেলার এমটি (ইপিআই) দিদার আহম্মদ তালুকদার এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আ. গনি। কর্মশালায় নেত্রকোনা সদর উপজেলার সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে মূলত যক্ষ্মা এবং কুষ্ঠ রোগ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এ সময় আলোচকরা যক্ষ্মা ও কুষ্ঠ রোগ কেন হয়, মানবদেহে এটি কীভাবে ছড়ায় এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের করণীয় কী- সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া সাধারণ যক্ষ্মা, ঔষধ-প্রতিরোধী যক্ষ্মা, শিশু যক্ষ্মা এবং টিপিটি বিষয়ে সিএইচসিপিদের ধারণা দেওয়া হয়।

বক্তারা বলেন, যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ে সমাজে এখনো নানা ধরনের ভ্রান্ত ধারণা ও ভীতি কাজ করে। অথচ সঠিক সময়ে শনাক্ত করা গেলে এই রোগগুলো সম্পূর্ণ নিরাময়যোগ্য। কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত সিএইচসিপিরা সরাসরি প্রান্তিক মানুষের সাথে কাজ করেন। তাই তারা যদি এসব রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকেন, তবে দ্রুত রোগী শনাক্ত করে উপজেলা পর্যায়ে চিকিৎসার জন্য পাঠাতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি নেত্রকোনা সদর উপজেলাকে যক্ষ্মা ও কুষ্ঠমুক্ত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version