ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নীলফামারী-১ন(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম জেলা সেক্রেটারি নীলফামারী জেলা। ডিমলা উপজেলা নায়েবে আমির মাওলানা কাজি হাবিবুর রহমান সেক্রেটারি কাজি রোকনুজ্জামান বকুল,ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ডোমার-ডিমলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয়।সভায় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version