রবিবার, অক্টোবর ১১

সুনামগঞ প্রতিনিধি:

সুনামগঞ্জে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে র‍্যালী অনুষ্ঠিত হয়।  সুনামগঞ্জ কালেক্টরেট ভবনের সামন থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মতিউর রহমান খাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুনামগঞ্জ, মো: রুহুল আমিন, জেলা পরিসংখ্যান অফিস (উপপরিচালক)  মুশফিকুর রহমান পারভেজ, সহ জেলা শুমারি সমন্বয়কারীগ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, প্রথমবারের মত নৌযান শুমারি  তথ্য সংগ্রহ কার্যক্রম: ২০-২৯ আগস্ট ২০২৬  সকল ইঞ্জিন চালিত  নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। ইঞ্জিনবিহীন নৌকা শুমরির আওতা বহির্ভূত থাকবে।  ৪-১৭ মে ২০২৬ সময়ে ইঞ্জিন চালিত নৌযানের তালিকা তৈরি করা হয়।

এ তালিকা অনুযায়ী সারাদেশে ইঞ্জিন চালিত নৌযানের সংখ্যা ২,৪৪,৮০৮ টি। সুনামগঞ্জে দেশের সর্বাধিক ইঞ্জিন চালিত  নৌযান সমৃদ্ধ জেলা সুনামগঞ্জ । তালিকা করণ কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় মোট ২৬,০৯৯ টি ইঞ্জিন চালিত নৌকা পাওয়া গেছে।

সুনামগঞ্জ জেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার জন্য জেলাকে চারটি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। এই কার্যক্রমে ৪ জন জেলা শুমারি সমন্বয়কারী ৪৯ জোনাল অফিসার ও ৩৫৩ জন গণনাকারী নিয়োজিত থাকবেন‌। ১৫-১৭ আগস্ট ২০২৬ তারিখে গণনাকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version