জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত মঙ্গলবার রাত ও বুধবার (১৯ আগস্ট) ভোররাতে অভিযানগুলো পরিচালনা করেন। এসব ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) ভোররাতে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ সাতানী পাড়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা বিশেষ অভিযান চালান। ১০৮৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী সোমনাথ পাড়া সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদগুলো ফেলে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মোল্লার চর বিওপির বিজিবি সদস্যরা আরেকটি অভিযান পরিচালনা করেন। সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় পরিচালিত ওই অভিযানে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

পৃথক দুই অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় আজ বুধবার (১৯ আগস্ট) বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ‍“সীমান্ত সুরক্ষায় আমাদের নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান চলবে।”

তিনি আরও বলেন, “মাদকের ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version