রবিবার, অক্টোবর ১১

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

দলিল লেখকদের পেশাগত নানা সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতি।​ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার হাতে এই স্মারকলিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।​ উপস্থিত নেতৃবৃন্দ, স্মারকলিপি প্রদানকালে জেলা, সদর ও বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন—​কেন্দ্রীয় ও জেলা পর্যায় মোস্তাফিজুর রহমান মল্লিক (সাধারণ সম্পাদক,) জেলা দলিল লেখক সমিতি ও ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি,এবং রিয়াজ আহমেদ কোষাধ্যক্ষ, জেলা দলিল লেখক সমিতি।​

গাইবান্ধা সদর: জাহাঙ্গীর আলম মন্ডল (আহ্বায়ক) ও নাজিম উদ্দীন মন্ডল সদস্য সচিব।​ সাঘাটা উপজেলা থেকে উপস্থিত ছিলেন আব্দুল করিম সাধারণ সম্পাদক।​ অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে ছিলেন হামিদুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, সিরাজুল ইসলাম মিথেন, শহীদ রানা জুয়েল পলাশবাড়ী, গোলাম রাব্বানী প্রামাণিক সুন্দরগঞ্জ এবং সদস্য আব্দুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।​ স্মারকলিপি প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের দীর্ঘদিনের পেশাগত নানা জটিলতা ও বঞ্চনা নিরসনে এই ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও আশু পদক্ষেপ কামনা করেন তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version