ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে নীলফামারীর ডিমলায় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি হল রুমে এ আলোচনা সভা করা হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন ও উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা। অনুষ্ঠানের অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version