তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত কমলা ও মাল্টাসহ বিভিন্ন জাতের প্রায় ২ হাজার গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলাকালে এ বদলির আদেশ আসে। সোমবার (৩রা আগস্ট) রাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে বিভিন্ন জাতের প্রায় ২ হাজার ফলফলাদির গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। তবে এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version