স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচপাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিদ্যুৎ মিটার ও ঘরবাড়িতে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকার এবং জড়িত চোরদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) বৃহস্পতি বার উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই মাস ধরে এলাকায় চুরির উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে। এ স্বল্প সময়ে এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ১০টি সেচপাম্পের বৈদ্যুতিক মোটর, দুটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার, বিভিন্ন বাসাবাড়ির বিদ্যুৎ মিটার এবং কয়েক শতাধিক হাঁস-মুরগি চুরি হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো চোরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ সময় এলাকাবাসী প্রশাসনের কাছে নিয়মিত পুলিশ টহল জোরদার করা, চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িত চোরদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version