ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

মাদক, জুয়া, কিশোর গ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা থানা পুলিশ ও বিভিন্ন জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে আলোচনা সভার মূল লক্ষ্যে বলে জানিয়েছে ডিমলা থানা পুলিশ, শনিবার ২৫শে জুলাই বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সচেতন যুব সমাজ ও ডিমলা থানা পুলিশের যৌথ আয়োজনে উত্তর ঝুনাগাছ সৎসঙ্গ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানা পুলিশের প্রধান অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার সচেতন নাগরিকগণসহ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার তিনি বলেন, “মাদক জুয়া ও কিশোর গ্যাং শুধু ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য বড় হুমকি। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

সমাজের প্রতিটি সচেতন নাগরিকগণকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। যুবকদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাবেন।

এ সময় মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক নজরদারির ঘাটতির কারণে তরুণদের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা সভায় এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করাসহ কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল ও তদারকি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রাম পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানায়।

ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান, গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডিমলা থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সভাটি আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ব্যক্ত করেন স্থানীয়রা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version