সোমবার, সেপ্টেম্বর ১৪

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে স্থানীয় জনসাধারণের সহায়তায় সাত বোতল ভারতীয় মদসহ মো. নয়ন (২০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মো. নয়ন কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর ডাকঘরের অধীন সেনকাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

রবিবার (২৬ জুলাই) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার খারনই ইউনিয়নের সুরোজের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের (২১১০ ঘটিকা) দিকে সীমান্ত পিলার ১১৭৬/৫-এস হতে প্রায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনই গ্রামের সুরোজের মোড় নামক স্থানে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয় জনসাধারণ তাকে সাত বোতল ভারতীয় মদসহ আটক করে তাৎক্ষণিকভাবে খারনৈ বিজিবি ক্যাম্পে (বর্ডার অবজারবেশন পোষ্ট) খবর দেয়। খবর পেয়ে খারনৈ বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়।

বিজিবি জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নয়ন নিজেকে একজন নিয়মিত চোরাকারবারী হিসেবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য এনে দেশের অভ্যন্তরে বিক্রি করত বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় মদ ও আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কলমাকান্দা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version