মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত নৌকা বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব নৌকা তুলে দেওয়া হয়।

এ উদ্যোগের ফলে বর্ষা মৌসুমে পানিবেষ্টিত এলাকার শিক্ষার্থীরা আরও সহজ ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম এবং নৌকাপ্রাপ্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ। এই নৌকা বিতরণ উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শিক্ষা খাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version