রবিবার, সেপ্টেম্বর ১৩

 

ঝালকাঠির আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আম্মুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীম আহমেদের (জর্দা শামীম) নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জননিরাপত্তার স্বার্থে বাতিল করেছে ঝালকাঠি জেলা প্রশাসক।

জানা গেছে, তাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা শামীম আহমেদের মালিকানাধীন একটি এনপিবি পিস্তল ও একটি শটগানের মোট ২ টি  লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র দুটি ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট থানায় অস্ত্র দুটি এবং সব ধরনের গোলাবারুদ অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে জননিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এ সিদ্ধান্তকে আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে আনন্দ ও স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version