সুনামগঞ্জ প্রতিনিধি:

শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ  সুনামগঞ্জ জেলার পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে  ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ দেওয়া হয়েছে। ১৮ জুলাই (শনিবার) বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গুণিজদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুলিশ সুপার এ বি  এম জাকির হোসেন (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাস’র আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজির হোসেন সুজন , প্রথম আলো নিজস্ব প্রতিনিধি খলিল রহমান।

বক্তারা বলেন, সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের লোকসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকা- নিয়ে গবেষণা ও লেখালেখির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা শিল্পকলা একাডেমি এ বছর ‘গুণিজন সম্মাননা ২০২৫’ প্রদান করছে। জেলার গুণীজনদের সম্মানিত করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে এ বছর সম্মাননা দেওয়া হয়েছে ।‘গুণিজন সম্মাননা ২০২৫’-এর সম্মাননাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন  সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য উজ্জ্বল মেহেদী, শাহ নুরজালাল (সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক), রুনা শাহীন আরা লেইছ (আবৃত্তি), মো. যোবায়ের বখত (বংশীবাদক ) এবং হীরা মোহন দাস (লোকসংগীত)।

সুনামগঞ্জের লোকসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকা-কে এগিয়ে নিতে এই পাঁচ গুণী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁদের এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি এ বছর এই সম্মাননা প্রদান করে। বিকেল ৫.৩০টায় গুণীজনদের হাতে সম্মাননা পদক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version