রবিবার, সেপ্টেম্বর ১৩

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল-আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল-সালেম  বিমানঘাঁটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এছাড়া জর্ডানে অবস্থিত আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকেও হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করছে। এ কারণে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলার আশঙ্কায় বাহরাইনেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version