ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ১১ জন অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও ২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান, উঁচু-নিচু বেঞ্চ ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফ ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীন, এবং উপজেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version