মো:মনিরুজ্জামান খান গাইবান্ধা:

বিএনপি সরকারের পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপন ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। আজ(১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলার ৮১ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের আহব্বায়ক শহিদুজ্জামান সরকার শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের সঞ্চলনায় অনুষ্ঠানে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারন সম্পাদক মো. মকছুদার রহমান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারন সম্পাদক মো. মোস্তাক আহমেদ মোস্তাক। এছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলার পরিচর্চা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

আর পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে একাত্তুর ও জুলাই শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিভিন্ন প্রকার বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version