ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। অনারারি ক্যাপ্টেন (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন ও ওয়ারেন্ট অফিসার (অব.) শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গনি মল্লিক (মাখন), আব্দুল্লাহ আল খালেক উদ্দিন, মজিবুর রহমান (মজু) ও শাখাওয়াত হোসেন পাঠান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানউল্লাহ খান রুবেল, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, অনারারি ক্যাপ্টেন জামাল উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) শফিকুল ইসলাম, অনারারি ক্যাপ্টেন হেলাল উদ্দিন, অনারারি ক্যাপ্টেন আবুল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) রুহুল আমিনসহ অবসরপ্রাপ্ত যৌথ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, অভিজ্ঞতা বিনিময় এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।



