মাদারীপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে স্থানীয় দুই সংসদ সদস্যর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকার জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় দুই সংসদ সদস্য।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version