বৃহস্পতিবার, নভেম্বর ৫

মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

সূত্র জানায়, বৃহস্পতিবার মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির এসআই মোকসেদ হাসিনা বেগমকে গ্রেপ্তার করেন। পরে তাকে মাদারীপুর সদর থানায় নিয়ে আসা হয়। পরে রাত প্রায় ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান। এদিকে ঘটনাটি প্রকাশ না পায় সেজন্য মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। তবে এঘটনায় মাদারীপুর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি। আপনাদের পরে জানাচ্ছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version