তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে অফিস করেন নিজের সুবিধামতো সময় অনুযায়ী!

এতে করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত সরকার আমল হতে এখন পর্যন্ত প্রায় ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর বিভিন্ন তদবিরের মাধ্যমে পুনরায় ওই কর্মস্থলে যোগদান করেন। এদিকে অভিযোগকারীরা জানান, প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে টানা ১০ কার্যদিবস পর্যবেক্ষণ করা হয়েছে।

ধারাবাহিক ভাবে শ্যামল বাবুর সময় অনুযায়ী কর্মস্থলে উপস্থিত হন এ বিষয়টির ভিডিওচিত্র ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করা হয়। স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চপর্যায়ের কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন।

এবিষয়ে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান বলেন, এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version