স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার ( ২০ জুন) সকালে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি আগামী ২২ জুন পর্যন্ত চলবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট চেকিং ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই কর্মশালায় যশোর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার নানাদিক, মাল্টিমিডিয়া জার্নালিজম, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কৌশল ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version