রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

 

নীলফামারীর ডিমলা উপজেলায় আবাদি জমিতে সেচের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার দক্ষিণ তিতপাড়া (ঝেল্লাপাড়া) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত কৃষকের নাম মো. দুলাল হোসেন (৬৫)। তিনি ওই এলাকার মরহুম মজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে সেচ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন দুলাল হোসেন। এ সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আসাদুজ্জামান (আসাদ) জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শরীরে জীবনের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version