রবিবার, সেপ্টেম্বর ২০

বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট সংলগ্ন পায়রা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ উপজেলার পচাকোড়ালিয়া স্লুইজগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে অলিউল্লাহ মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম জানান, “ঘটনাটি আপনার মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version