নিজস্ব প্রতিবেদক: দেশকে মাদকমুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহে অভিযান চালিয়ে দুইশো পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আজিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

গ্রেফতারকৃত আজিজুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকার (রবিবার) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বেগুনবাড়ি রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক একটি দল। অভিযান পরিচালনাকালে সেখানে থাকা আজিজুল ইসলাম পোশাক পরিহিত র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে অবৈধ দুইশো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল ইসলাম তার অপরাধ স্বীকার করেছেন। আটককৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহ জেলাসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে র‍্যাব ফোর্সেস শুরু থেকেই কঠোর ও আপসহীন ভূমিকা পালন করে আসছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে এবং যুবসমাজকে রক্ষার জন্য তাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version