নিজস্ব প্রতিবেদক: জামালপুরে হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। রবিবার (২৪) সকালে জেলার মাদারগঞ্জ থানার বালিজুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী জেলার মো. তাইজুল ইসলাম (৫৫) এবং একই জেলার মো. আল আমিন (২৪)।

র‍্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়কের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার’ বাস্তবায়নে র‍্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি দল রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে মাদারগঞ্জ থানার বালিজুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন মাদক বিক্রয়কালে হাতেনাতে ওই দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদককারবারিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে হেরোইন সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে তা জামালপুর জেলা ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করত।

উদ্ধারকৃত হেরোইন ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version