নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন শেখ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মিলন শেখ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের প্রত্যক্ষ নেতৃত্বে একটি অভিযানিক দল গঠিত হয়। এ দলে অন্তর্ভুক্ত ছিলেন এসআই (নিঃ) ফয়সাল, এএসআই খোরশেদ এবং এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযানিক দলটি মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থান নেয়। সেখানে জনৈক অলি মিয়ার বাড়ির পেছনে সাত্তার সাহেবের একটি পতিত জমিতে মাদক কেনাবেচা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অফিসাররা চারদিক থেকে ঘিরে ফেলে মাদক ব্যবসায়ী মিলন শেখকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে ওসি জানান, গ্রেফতারকৃত মিলন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ‍‘মদন থানাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version