সোমবার, সেপ্টেম্বর ১৪

জামালপুর প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”- এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, উপসহকারী পরিচালক মো. মোজাম্মেল হোসেন, স্টেশন মাস্টার মো. রবিউল ইসলাম আকন্দ। এছাড়াও ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী সমাবেশে বক্তারা যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। বিশেষ করে আগুন লাগলে বা ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, সে বিষয়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো সচেতনতা। প্রশিক্ষণের মাধ্যমে সমাজের প্রত্যেকটি নাগরিককে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করতে হবে।” একই সাথে তারা অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকীকরণ ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দেন।

“দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের একনিষ্ঠ ও উৎসর্গীকৃত মনোভাব নিয়ে কাজ করতে হবে। জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”- বক্তারা

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলী জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুর্যোগকালীন উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক ও জরুরি সরঞ্জামাদি ঘুরে দেখেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা ও দুর্যোগে সেগুলোর ব্যবহারিক দিক জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক ফায়ার ফাইটারদের প্রস্তুতি ও সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে জেলাজুড়ে বিভিন্ন মহড়া, সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version