ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাদির আহম্মেদ সহ অন্যরা । পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সনদ বিতরন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version