টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে একজন প্রতিযোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। দিবসটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

১৯ মে মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মোট ৪০ টি  মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১টি সরকারি ও ৩৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান রয়েছে।

৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। তবে এবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য এবছর ১টি মাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ ক্যাটাগরিতে আবেদন করেছিল। শুধু মাত্র নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর আবেদন করেন।

তাই তিনিই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এ প্রসঙ্গে নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম। এসময় উপজেলা মাধ্যমিক অফিসার মো.নাদির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version