সোমবার, সেপ্টেম্বর ২১

স্টাফ রিপোর্টারঃ

​জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল বিন্যাফৈর বাজারের ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই নাশকতার ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিন্যাফৈর বাজারে ২ নং ওয়ার্ড বিএনপির এই কার্যালয়টি স্থাপন করা হয়। সেখান থেকেই ওয়ার্ডের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিতে আগুন দেয়।

ভেতরে থাকা আসবাবপত্র, টেবিল ও ধানের শীষের বিভিন্ন ম্যুরাল পুড়িয়ে ফেলে। পুরো কার্যালয়টি ভস্মীভূত করার উদ্দেশ্যে ঘরের চারপাশের বেড়ায় ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরদিন শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ​পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা বিএনপির বিজয় মেনে নিতে পারছে না এবং যাদের রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে, তারাই এই কাপুরুষোচিত কাজ করেছে।

আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।  ​সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে  “তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version