সোমবার, সেপ্টেম্বর ২১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে রমজান আলী হৃদয় (পেশায় রাজমিস্ত্রি) গত দুই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার (১৪ই মে) সন্ধ্যা প্রায় ৫টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশে কাঁটাপড়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হৃদয়ের পরিবারের লোকজন ও রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল মরদেহটি রমজান আলী হৃদয়ে’র বলে শনাক্ত করেন।

হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার,স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই জানান, হৃদয় একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের যুবক ছিলেন। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রশাসন। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে! তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version