সোমবার, সেপ্টেম্বর ২১

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। ১৫ মে (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর- বৈঠাখালি ( হাউজিং এস্টেট ) এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী।

অনুষ্টানে বৈঠাখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত ) সালেক মিয়া, সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত ) মো. ইকবাল হোসেন এবং পরিচালনা কমিটির টিম ম্যানেজার মো. সাদিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জগাইরগাও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, শহিদুল ইসলাম মাস্টার, নুর মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জুনেল আহমেদ রাজরান, বাসস প্রতিনিধি আমিনুল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম জনি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, কুতুবপুর গ্রামের সিতারা মিয়া চৌধুরী, লালপুর গ্রামের শহিদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, সদস্য আতাহার চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য মাসুম আহমেদ বাবলু, ফোয়াদ মিয়া, ইয়াহিয়া হাসান, তুহিন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, এডিপি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক সামিউল হক পাবেল তিন জন তরুণ সমাজকে সংঘবদ্ধ করে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়তে তাদের এই প্রচেষ্টা। তিনজনই যুক্তরাজ্যে বসবাস করছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version