আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি হলো শিক্ষা। কেবল অবকাঠামোগত বা ভবনের উন্নয়ন করলেই শিক্ষার প্রকৃত মান বৃদ্ধি পাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই আমাদের সন্তানদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশুর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলা একান্ত প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের ভিত্তি। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ঝরে পড়া রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অতিথিরা বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version