সোমবার, সেপ্টেম্বর ২১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মাহমুদ কালাপুর ইউনিয়নের সিরাজনগর বক্সবাড়ির আসকর আলীর ছেলে।

তবে বর্তমানে তাদের পরিবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে হাওরে গিয়েছিলেন। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version