রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা শহরকে অত্যাধুনিক করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version