মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইজারাদার মোশারফ নির্ধারিত বালু মহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কার পাশাপাশি পরিবেশ ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০১১) অনুযায়ী সংশ্লিষ্ট ইজারাদার মোশারফকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version