মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

স্টাফ রিপোর্ট:

সিলেটে যুব নেতৃত্বাধীন সংগঠন আশার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে “নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” শীর্ষক ফটোবুকের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফওএন’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিনুর আলম।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর না বলা গল্প, সংগ্রাম, অধিকার ও বাস্তবতাকে দৃশ্যমান করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, যুব কর্মী, নারী অধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা ফটোবুকটির মাধ্যমে সমাজের নীরব ও অনুচ্চারিত গল্পগুলো নতুনভাবে তুলে ধরার উদ্যোগকে প্রশংসা করেন। আলোচনা সভা শেষে “নীরবতা ভেঙে প্রান্তিক কণ্ঠস্বর” ফটোবুকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version