তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করেছেন সরকার। নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার। মঙ্গলবার(৫ই মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো. মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার কর্মস্থলেই কুলাউড়ার নবাগত ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার। জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এ বিষয়ে সানজিদা আক্তার জানান,আগামী দু’ একদিন এর মধ্যেই তিনি কুলাউড়া উপজেলার দায়িত্ব গ্রহণ করার লক্ষে যোগদান করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version