রবিবার, অক্টোবর ১১

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ে বার্ন বা দগ্ধ সারভাইভারদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সমাজে তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য সহযোগী প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মশালা। সোমবার (৪ মে) নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আর্থিক সহায়তায়, এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ), ঢাকার সমন্বয়ে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির (সাস) বাস্তবায়নে ৪ থেকে ৬ মে পর্যন্ত আবাসিক এই প্রশিক্ষণ চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) নির্বাহী পরিচালক সামিয়া আহমেদ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার আট উপজেলা থেকে এসিড সারভাইভাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। কর্মশালায় হাতে-কলমে এবং মাল্টিমিডিয়ার সাহায্যে মূল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন এএসএফ এর সাইকোথেরাপিস্ট ইসরাত জাহান বিথী। এছাড়াও সার্বিক সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষ থেকে কোহিনূর বেগম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া মাঠ পর্যায়ের প্রশিক্ষকরা (পিয়ার এডুকেটর) ভবিষ্যতে অন্যান্য বার্ন ও এসিড সারভাইভারদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে এবং সমাজের মূল স্রোতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ মানসিক সহায়তা প্রদান করতে পারবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version