ডা.এম. এ. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের ১১ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার আব্দুল রাজ্জাক এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডা. রুহুল আমিন।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি: ডা. রুহুল আমিন; সহ-সভাপতি: ডা. এইচ. আর খান হাফিজ; সাধারণ সম্পাদক: ডা. হাফিজুর রহমান; সহ-সাধারণ সম্পাদক:ডা. জহির উদ্দিন বাবর ও ডা. তসলিম; সাংগঠনিক সম্পাদক: ডা. আল মামুন; অর্থ সম্পাদক: ডা. আফরোজা; প্রচার ও মিডিয়া সম্পাদক: ডা. এম. এ. মান্নান; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: ডা. আব্দুল্লাহ আল মামুন; অফিস সম্পাদক: ডা. মোঃ আবু হানিফ; সমাজসেবা সম্পাদক: ডা. মোঃ শিহাব উদ্দিন।

সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে। পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version