জাটকা সংরক্ষণের লক্ষ্যে দু’মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও জেলেরা মাছ ধরতে নেমেছেন।

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌযান নিয়ে নদীতে মাছের জন্য চষে বেড়াতে শুরু করেছেন জেলেরা। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক তৎপরতা।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে দীর্ঘদিন পর ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এতদিন ঝিমিয়ে থাকা মাছঘাট আবারও হাঁকডাকে মুখর হয়ে উঠেছে।

শুক্রবার দুপুরে মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ওসমান ব্যাপারী ও নাহিদ হাসান জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড়স্টেশন মাছঘাটেও সব কেনাবেচা বন্ধ থাকে। দুইমাস পর আবার বিক্রি শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করেছেন। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে।

চাঁদপুর মৎস বনিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, শুক্রবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছেন। এ কারণে পাইকার ও ক্রেতা সমাগম বেড়েছে। সামনে আরও সরগরম হবে এই মৎস্য অবতরণ কেন্দ্র।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, দু’মাস নিষেধাজ্ঞার সময়ে আমরা জেলেদের জাটকা ধরার সুযোগ দেইনি। জাটকা বড় হলে ইলিশে রূপান্তর হবে। ধীরে ধীরে এর সুফল জেলেরা পাবেন বলে তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version