স্টাফ রিপোর্টার :
আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সম্বনিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা আল মিনান নূর, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: মো: রফিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা: মো: আক্তারুজ্জামান, ফরেষ্ট রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন, জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন, সাংবাদিক মোহাম্মদ আমিনুল হক, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নসর, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন, ফায়ার সার্ভিসের লিডার মো: সোহেল রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন – শব্দ দূষন রোধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শব্দ দূষনের আইনী নীতিমালা মেনে চলতে হবে। পরিবহন, মাইকিং সকল সেক্টরে এই আইনি নীতিমালা প্রয়োগে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

