নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, অবৈধ মজুতদারী রোধ এবং ভেজাল প্রতিরোধে শেরপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে অনিয়ম ও অপরাধের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে থেকে আড়াইটা পর্যন্ত শেরপুর সদর থানা এলাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে যৌথ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প) এবং স্থানীয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে বাজার তদারকিতে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বাজারে বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। এছাড়া বাজারে নকল তামাকজাত পণ্য বিক্রির প্রমাণও পাওয়া যায়। এসব কর্মকাণ্ড ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুস্পষ্ট লঙ্ঘন।

আইন অমান্য করা এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে ‌‌‘হাজী ফরহাদ স্টোর’কে ৩০ হাজার টাকা এবং ‘মাসুদ মসলা ঘর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাজারে কেউ কৃত্রিম সংকট তৈরি বা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version