শনিবার, অক্টোবর ১৭

জেলার কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এছাড়াও উপজেলার লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার অসহায় হয়ে পড়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বাসস’কে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version