হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধায় প্রত্যন্ত অঞ্চলে বন্যা মোকাবেলার পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সতর্কীকরণ সভা আয়োজন করা হয়। রবিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার ৫ নং সিন্দুর্না ইউনিয়নের হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা পারভীন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৫ নং সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম,ইউপি সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বন্যা ঝুঁকি মোকাবেলায় নিরাপদ আশ্রয়ে দ্রুত সরে যাওয়া, খাদ্য ও বিশুদ্ধ পানী সংরক্ষণ এবং জরুরি পরিস্থিতিতের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। ‎আরও বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বন্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি নিশ্চিত করাই এ মূল লক্ষ্য ছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version