বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পাশে স্কুলের শিক্ষার্থীদের কাছে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই পাশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, এরপর প্রধানমন্ত্রী চলে যান বিয়াম মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে। সেখানকার পর্ব শেষ করে বেরিয়ে যেতেই প্রধানমন্ত্রী ছুটে যান সেই স্কুলে। ঘুরে দেখেন তনটি শ্রেণিকক্ষ। সেখানে কিছুক্ষণ শিশুদের সঙ্গে খুনসুটিতে মাতেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরাও মেতে ওঠে আনন্দে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলায়। কেউ আবার অটোগ্রাফ নেয়।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী প্রথমে যান স্কুলটির দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষে। ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীর সামনে তাদের আঁকা বিভিন্ন ড্রয়িং তুলে ধরে। বড় হয়ে নিজেরা কে কী হতে চায়, সেই অভিপ্রায়ও ব্যক্ত করে শিশুরা।

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ মেলবন্ধন দেখে শিক্ষকরাও আবেগ প্রবণ হয়ে পড়েন। পরে স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৫ মিনিটে স্কুলে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করেন।

এর আগে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version