জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর হায়দার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেনসহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, সাধারণ পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে প্রযুক্তি নির্ভর সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আগামীর সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে আজকের মেধাবী ছাত্রছাত্রীদেরই অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version