জেলার সদর উপজেলায় ভারতে পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ মোছা. শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬ দশমিক ৪০ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

আজ শুক্রবার বিকালে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলায় ভোমরা স্থলবন্দর সড়কের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকা থেকে দুই পিস স্বর্ণের বারসহ ওই নারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের খুলনা মোড় হতে ইজিবাইক যোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন  (৩৩ বিজিবি) সদরের একটি আভিযানিক দল সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই পিস স্বর্ণের বারসহ মোছা. শিউলী আক্তার নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬ দশমিক ৪০ গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

অন্যদিকে, আটককৃত শিউলী আক্তার সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের মোহাম্মদ জুবায়ের এর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version