মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা:
জীবন মোদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ,এই শ্লোগান কে সামনে রেখে এই সংগঠনটির পথচলা। প্রয়োজনীয় মুহূর্তে রক্ত দেবে”ব্লাড ডোনার অর্গানাইজেশন গাইবান্ধা” নামের একটি সংগঠন। সন্ধান দেওয়ার জন্য রক্তদাতাদের সংগঠন (বিডিওজি) ২০২৪ সাল থেকে একটি সুপরিচিত নাম। এ পর্যন্ত মুমূর্ষু রোগী,ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, গর্ভবতী মহিলাসহ ৪৬৭ জনকে বিনামূল্যে এই সেচ্ছাসেবী সংগঠনটি রক্ত দিয়ে জীবন রক্ষা করতে সাহায্য করেছে।
এছাড়াও গরিব এতিম বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিল,কোরআন শরিফ বিতারন, অসুস্থ গরিব মানুষ চিকিৎসা টাকা,গাছের চারা বিতরণ,রক্ত গ্রুপ নির্ণয়,ক্যাম্পেইনসহ বেশ কিছু মানবিক কাজ করছে সংগঠনটি। গাইবান্ধা জেলা থেকে প্রথম যাত্রা শুরু। এরপর রংপুর বিভাগ শেষ করে রাজশাহী বিভাগকে তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের প্রধান উপদেষ্টা,পরিচালক,ও সভাপতি জানান। এরপর সারা বাংলাদেশে শাখা স্থাপন করার পরিকল্পনা করবে সংগঠনটি।
শুক্রবার (২৪ এপ্রিল ) বিকেলে পৌরপার্কে মিটআপ আলোচনায় এসব কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা মো: মনিরুজ্জামান খান, এজন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন এই সংগঠনের নির্বাহী পরিচালক। এই সেবা আরও সহজ করে দিতে শিগগিরই সংগঠনটি চালু করবে অ্যাপ।
এর মাধ্যমে রক্তগ্রহীতা সরাসরি অ্যাপের মাধ্যমে রক্তদাতার তালিকা পাবেন এবং যোগাযোগ করে কাঙ্ক্ষিত রক্তের ব্যবস্থা সহজেই করতে পারবেন বলে জানান। শেষে পাবলিক লাইব্রেরিতে গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),বিভাগ জনাব এ.কে.এম. হেদায়েতুল ইসলাম সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ ।

